بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ , শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
Az-Zalzalah 99:1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا , যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
Az-Zalzalah 99:2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا , যখন সে তার বোঝা বের করে দেবে।
Az-Zalzalah 99:3
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا , এবং মানুষ বলবে, এর কি হল?
Az-Zalzalah 99:4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا , সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
Az-Zalzalah 99:5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا , কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
Az-Zalzalah 99:6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ , সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
Az-Zalzalah 99:7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ , অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
Az-Zalzalah 99:8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ , এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
*-----সমাপ্ত-----*
1 Comments
Jazakallah...
ReplyDelete