بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
Al-Haqqah 69:1
ٱلْحَآقَّةُ , সুনিশ্চিত বিষয়।
Al-Haqqah 69:2
مَا ٱلْحَآقَّةُ , সুনিশ্চিত বিষয় কি?
Al-Haqqah 69:3
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ , আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?
Al-Haqqah 69:4
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ , আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
Al-Haqqah 69:5
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ , অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
Al-Haqqah 69:6
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ , এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,
Al-Haqqah 69:7
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ , যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।
Al-Haqqah 69:8
فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ , আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?
Al-Haqqah 69:9
وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ , ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
Al-Haqqah 69:10
فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً , তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।
Al-Haqqah 69:11
إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ , যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।
Al-Haqqah 69:12
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ , যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।
Al-Haqqah 69:13
فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ , যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার
Al-Haqqah 69:14
وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً , এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,
Al-Haqqah 69:15
فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ , সেদিন কেয়ামত সংঘটিত হবে।
Al-Haqqah 69:16
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ , সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
Al-Haqqah 69:17
وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَاۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَٰنِيَةٌ , এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।
Al-Haqqah 69:18
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ , সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।
Al-Haqqah 69:19
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ , অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।
Al-Haqqah 69:20
إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ , আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
Al-Haqqah 69:21
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ , অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,
Al-Haqqah 69:22
فِى جَنَّةٍ عَالِيَةٍ , সুউচ্চ জান্নাতে।
Al-Haqqah 69:23
قُطُوفُهَا دَانِيَةٌ , তার ফলসমূহ অবনমিত থাকবে।
Al-Haqqah 69:24
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ , বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
Al-Haqqah 69:25
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ , যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
Al-Haqqah 69:26
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ , আমি যদি না জানতাম আমার হিসাব!
Al-Haqqah 69:27
يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ. , হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
Al-Haqqah 69:28
مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْۜ , আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।
Al-Haqqah 69:29
هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ , আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
Al-Haqqah 69:30
خُذُوهُ فَغُلُّوهُ , ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,
Al-Haqqah 69:31
ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ , অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
Al-Haqqah 69:32
ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ , অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
Al-Haqqah 69:33
إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ , নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
Al-Haqqah 69:34
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ , এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
Al-Haqqah 69:35
فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌ , অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
Al-Haqqah 69:36
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ , এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।
Al-Haqqah 69:37
لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ , গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
Al-Haqqah 69:38
فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ , তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
Al-Haqqah 69:39
وَمَا لَا تُبْصِرُونَ , এবং যা তোমরা দেখ না, তার-
Al-Haqqah 69:40
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ , নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
Al-Haqqah 69:41
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ , এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
Al-Haqqah 69:42
وَلَا بِقَوْلِ كَاهِنٍۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ , এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
Al-Haqqah 69:43
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ , এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
Al-Haqqah 69:44
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ , সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
Al-Haqqah 69:45
لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ , তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
Al-Haqqah 69:46
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ , অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
Al-Haqqah 69:47
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ , তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
Al-Haqqah 69:48
وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ , এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
Al-Haqqah 69:49
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ , আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
Al-Haqqah 69:50
وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ , নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
Al-Haqqah 69:51
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ , নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
Al-Haqqah 69:52
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ , অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।
*-----সমাপ্ত-----*
0 Comments