Search This Blog

ইসলাম কেন শান্তি বয়ে আনে?

 ইসলাম কেন শান্তি বয়ে আনে?

 আল্লাহ একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই পৃথিবী সৃষ্টি করেছেন। আর তা হল দুনিয়া মানুষের জন্য পরীক্ষার স্থান। আর দুনিয়ার অন্য সকল বস্তু মানুষের কল্যাণের জন্যই। দুনিয়ার সকল বস্তুু হতে মানুষ সরাসরি বা ঘুরিয়ে-পেঁছিয়ে কল্যাণ/ উপকার লাভ করে। আর দুনিয়ার কর্মের উপর মানুষের জন্ম ও মৃত্যু নির্ভর করে পরকালের জান্নাত বা জাহান্নাম। 


 

আায়াত খেলাচ্ছলে নয়।

ইসলাম শব্দের অর্থের মধ্যেই শান্তি লুকিয়ে আছে।  আবার ইসলামে যে সকল দিক নির্দেশনা দেওয়া আছে তাও মানব জাতির কল্যাণ ও অকল্যাণ সব দিক দেওয়া আছে।  তাই কল্যাণ আর অকল্যাণ দুইটোরই জ্ঞান অর্জন করলে মানুষের পথ চলা সহজ হয়।  

পৃথিবীর কোন কিছুই লাগামহীন ভাবে চলে না। কিন্তু ইসলামের ক্ষেত্রেই আমরা কাজ না করে নানাভাবে যুক্তি দাঁড় করাই। যদিও সেই আমরা আবার ধন-সম্পদ লাভের প্রতিযোগিতায় কাজে-কর্মে ব্যস্ত সময় পার করি।

তাই মানব জাতির শান্তি হল কিছু নিয়ম কানুন অনুসরণের মধ্যে। সামান্য একটা গাড়ি চালাতে হলে ড্রাইভারকে অনেক নিয়ম জানতে হয়, তারপর তা আয়ত্ত করে প্রয়োগ করার মাধ্যমেই গাড়ি চলে! মানুষের জীবন আরও অনেক বড়ো গাড়ি।  এই জীবনের কিসে কল্যাণ কিসে অকল্যাণ তা আল্লাহ গাইড বইতে তথা কোরআনে দিয়ে দিয়েছেন।  এই নিয়ম কানুন মানলেই আমরা দুনিয়ায় শান্তি পাবো আর পরকালে মুক্তি পাবো।


Post a Comment

0 Comments