নবী ইউসুফ আঃ জোলায়খার প্রেমে পড়ে নাইঃ
নবী ইউসুফ আঃ কে তার পিতা খুব ভালোবাসতেন। তাই, তার আপন ভাইয়েরা এটা পছন্দ করতেন না। তাই তার ভাইয়েরা তাকে হত্যা করতে চেয়েছে। পরে নবী ইউসুফ আঃ যখন তার আপন ভাইদের দ্বারা চক্রান্তের শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হলেন।
ঐ কূপ হতে পানি তুলতে গিয়ে আরবের কিছু পথিক তাকে পেল। আর বাজারে বিক্রি করে দিল। তাকে কিনে নিলেন জোলায়খার স্বামী। পরে তাকে তাদের পরিবারের দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়।
এখানে একটা বিষয় বলে রাখা ভালো, পৃথিবীতে দুইজন পুরুষ সবচেয়ে সুন্দর ছিলেন। একজন হল নবী মুহাম্মদ সঃ আরেকজন হল নবী ইউসুফ আঃ।
ইউসুফ আঃ জোলায়খার স্বামীর ঘরে কাজের লোক হিসাবে থাকলেও তিনি অতি সুন্দর হওয়ায় জোলায়খার ললুপ দৃষ্টি পড়ে তার প্রতি। আর জোলায়খা তার সাথে শারীরিক সম্পর্ক করার করা ইচ্ছে পোষণ করে। পরে তাকে বিভিন্ন ভাবে ফুসলাতে থাকে। ইউসূফ আঃ বলেন তোমার স্বামী আমার মনীব, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। আমি পারবোনা সীমা লঙ্ঘন করতে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
পরে জোলায়খা তার উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে তাকে রুমে বন্ধী করে শারীরিক সম্পর্ক করতে প্রচেষ্টা চালায়। ইউসূফ আঃ বিচলিত হয়ে পড়েন। তিনি আল্লাহ উপর ভরসা করে দরজার দিকে দৌড়ে যান। পরে ঐ মহিলা তার পিছন দিক থেকে জামা টেনে ধরেন। কিন্তু তিনি থামেননি দৌড়াতে থাকেন আর তার জামা ছিড়ে যায়। ইতোমধ্যে মহিলার স্বামী ইউসূফ আঃ -য়ের দৌড় দেখেন। মহিলাও পেছন পেছন এসে তার স্বামীকে দেখেন। আর উল্টো ইউসূফ আঃ -কে দোষী সাব্যস্ত করেন। আর বলেন যে আমার সাথে খারাপ কাজ করতে চায় তুমি তাকে শাস্তি দাও।
পরে শালিশ আয়োজন করা হয়। একে অপরকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু একজন বিচার হঠাৎই বলে উঠেন, ইউসুফের (আঃ) জামা যদি সামনের দিকে ছেঁড়া থাকে তবে মহিলা সত্যবাদী আর পেছন দিক থেকে ছেঁড়া হলে মহিলা মিথ্যাবাদী। পরে তার জামা পিছন দিক হতেই ছেঁড়া পাওয়া গেল!!!
পরে ইউসূফ আঃ জোলায়খার অভিযোগ হতে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ্। এই ঘটনার পর পাড়ায়-মহল্লায় সবাই বলা বলি করতে শুরু করলো যে মালিকের স্ত্রী তার কাজের লোকের সাথে হীন সম্পর্ক চরিতার্থ করার চেষ্টা করলো। এইসব শুনে জোলায়খা পাড়ার মহিলাদের দাওয়াত দিল। তাদের হাতে ছুরি আর ফল দিল কাঁটার জন্য। আর ইউসুফ আঃ কে বললো তাদের সামনে দিয়ে হেঁটে যেতে। অতঃপর তারা তার সৌন্দর্যে অভিভূত হয়ে, হাতের ছুরি দিয়ে ফলের সাথে তাদের হাত কেটে ফেললো। মহিলারা তাকে দেখে বলাবলি শুরু করলো এইতো কোন মানুষ নয় বরং ফেরেশতা।
এই ছিল আসল ঘটনা যা ঘটেছিল ইউসুফ আঃ কে নিয়ে জোলায়খার দ্বারা। পরে আল্লাহ তালা তাকে চক্রান্ত হতে রক্ষা করলেন। এই ঘটনাকে বিকৃতি করে বলা হয় যে, ইউসুফ আঃ নবী জোলায়খার সাথে প্রেম করেছেন। এটা স্পষ্ট মিথ্যা ছাড়া আর কিছুই নয়।

0 Comments