Search This Blog

ইসলামী দল কেন কম সংখ্যক সৈন্য নিয়েও বিজয় লাভ করে?

 ইসলামী দল কেন কম সংখ্যক সৈন্য নিয়েও বিজয় লাভ করে?

 

আলহামদুলিল্লাহ্, আমারা জানি যে, দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধ  শুরু হয়। তাদের মধ্যে যার সৈন্য, অত্যাধুনিক অস্র, আর কৌশল এইসবে যে যত বেশি এগিয়ে সেই তত বেশি শক্তিশালী। আর শক্তিশালী দলই যুদ্ধে জয়লাভ করে। 

কিন্তু এই প্রচলিত ধারণার বাহিরেও জয়-পরাজয়ের নির্ভর করে।  চলুন দেখি কিভাবে।  যারা মুসলিম তারা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে সম্মানিত। এই মুসলিমদের আল্লাহ খুবই ভালোবাসান। কারণ, আল্লাহ মানুষকে দুনিয়া উপভোগ করার সুযোগ দিয়েছেন। আর বিনিময়ে তারা আল্লাহর ইবাদত বা দাসত্ব বা গোলামী করবে। এতেই মানুষের প্রকৃত কল্যাণ নিহত। 

 ছবিঃ যুুদ্ধের মুসলিম সৈনিক 
 

মানুষ আল্লাহর ইবাদত বা গোলামী বা দাসত্ব করার মাধ্যম হল তার প্রেরিত কোরআন ও নবী সঃ এর অনুকরণ, অনুসরণ করা। যারা আল্লাহর কোরআন পড়বে, জানবে আর সেই অনুযায়ী দুনিয়ায় মেনে চলবে। আর শুধু মেনেই চলবে না, দুনিয়ায় কোরআনের আদেশ-নিষেধ বাস্তবায়ন করবে বা করার চেষ্টা করবে। তারাই হল মুসলিম।  আর যারা কোরআন বিষয়ে গাফেল বা কোরআনের আইনের বিরোধীতা করে ওরাই যালেম, ফাসিক, কাফির। ওরাই তো মুনাফিক।

এই মুসলিম যখন কাফেরর বিরুদ্ধে যুদ্ধ করে। তখন আল্লাহ বলেছেন, ধৈর্যশীল ২০ জন মুসলিম ২০০জন কাফেরের উপর বিজয় লাভ করবে। আর আল্লাহ ফেরেশতা সৈনিক দিয়ে মুসলিম তথা মুমিনদের সাহায্য করে।

চলুন কোরআনের আয়াতগুলো দেখে আসিঃ

Al-Anfal 8:9

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُرْدِفِينَ 

আর স্মরণ কর, যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, ‘নিশ্চয় আমি তোমাদেরকে পর পর আগমনকারী এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করছি’।


Al-Anfal 8:65

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ يَغْلِبُوٓا۟ أَلْفًا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ 

হে নবী, তুমি মুমিনদেরকে লড়াইয়ে উৎসাহ দাও, যদি তোমাদের মধ্য থেকে বিশজন ধৈর্যশীল থাকে, তারা দু’শ জনকে পরাস্ত করবে, আর যদি তোমাদের মধ্যে একশ’ জন থাকে, তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে। কারণ, তারা (কাফিররা) এমন কওম যারা বুঝে না।


Al-Anfal 8:66

ٱلْـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًاۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ 

এখন আল্লাহ তোমাদের থেকে (দায়িত্বভার) হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। অতএব যদি তোমাদের মধ্যে একশ’ জন ধৈর্যশীল থাকে, তারা দু’শ জনকে পরাস্ত করবে এবং যদি তোমাদের মধ্যে এক হাজার জন থাকে, তারা আল্লাহর হুকুমে দু’হাজার জনকে পরাস্ত করবে এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।


 Al-Isra' 17:5

فَإِذَا جَآءَ وَعْدُ أُولَىٰهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَآ أُو۟لِى بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا۟ خِلَٰلَ ٱلدِّيَارِۚ وَكَانَ وَعْدًا مَّفْعُولًا 

অতঃপর যখন এ দু’য়ের প্রথম ওয়াদা আসল, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাল। আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল।


Aal-e-Imran 3:124

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَٰثَةِ ءَالَٰفٍ مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ مُنزَلِينَ 

স্বরণ কর, যখন তুমি মুমিনদেরকে বলছিলে, ‘তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন’?


Aal-e-Imran 3:139

وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ 

আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।


*** সমাপ্ত ***

Post a Comment

0 Comments