Search This Blog

বাংলাদেশের সেরা পাঁচটি ইসলামিক ওয়েবসাইটের নাম ও লিঙ্ক

 বাংলাদেশের সেরা পাঁচটি ইসলামিক ওয়েবসাইটের নাম ও লিঙ্ক:

ইসলাম সুধুমাত্র কোন নামে ধর্ম নয়। এটা একটি জীবন পরিচালনার দিক নির্দেশক।  ইসলাম মিশে আছে এই দেশের মানুষের অন্তরে অন্তরে আর রক্তের শিরা ও উপশিরায়। 


একটি উদাহরণঃ যে ইন্জিনিয়ার গাড়ি তৈরী করলো, তিনিই আবার গাড়ি পরিচালনার জন্য গাইডবুক বা ম্যানুয়াল লিখেছেন বা দিয়েছেন। কোন গাড়ির ড্রাইভার যদি রাস্তায় চলার পথে বড় কোন বিপদ দেখেন। আর তিনি যদি ব্রেকে চাপ না দিয়ে নিজের মনমতো স্পিড আপে চাপ দেন। তখনই সাথে সাথেই গাড়ির গতি বেড়ে তিনি মারাত্মক দূর্ঘটনার পড়বেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের তৈরী করেছেন, আমাদের জন্য দিয়েছেন উপযুক্ত গাইডবুক যার নাম হল আল-কোরআন। আমরা যদি এই গাইডবুক বা কোরআনের আদেশ-নিষেদের বাহিরে গিয়ে জীবন পরিচালনা করি তেমনই আমরা দূর্ঘটনায় পড়বো। যেমন- কোরআন বললো ১৪প্রকার আত্মীয় ছাড়া বাকি সবার সাথে পর্দা করো। তাহলে অবৈধ প্রেম আর পরকিয়া হবেনা, থাকবেনা। 

সুতরাং,  আমাদের জীবনের সকল ক্ষেত্রে শান্তি আর শৃঙ্খলা রক্ষা করতে চাই আল্লাহ দেওয়া গাইডবুক তথা কোরআনের অনুসরণ।  আর নবী সঃ এর অনুকরণ। 

চলুন দেখি কোথায় পাবো ইসলামী বই অনলাইনে বিনা মূল্যে। ওয়েবসাইটগুলো হলোঃ

১. বাংলা হাদিস বিডিঃ আপনার জন্য কষ্টের পর কষ্ট করে সুন্দর ভাবে কোরআন, হাদীস আর ইসলামি সাহিত্য গুলো সংগ্রহ করে রাখা হয়েছে ওয়েবসাইটটিতে। নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://www.hadithbd.com


২. ইসলামিক ফাউন্ডেশনঃ বাংলাদেশ সরকারের ইসলামি ওয়েবসাইট গুলোও হতে পারে আপনার জন্য ইসলাম চর্চার সুন্দর মাধ্যম। চলন সাইটের লিঙ্ক দেখিঃ

https://www.quran.gov.bd

https://drive.google.com/drive/folders/0B0EtR95WGj5_bVV4OUNnR19FbXM?resourcekey=0-KXGdBkbPOGjFVEzDsydzkg

৩. বিজেআই লাইব্রেরীঃ এই ওয়েবসাইটের  বিভাগসমূহে গেলে মানুষের জীবনের সকল বিষয়ে ফ্রী বই পাবেন।  অনলাইনে বই পড়া, পিডিএফ ডাউনলোড বা অডি শুনতে চাইলে এটি অনেকটা অদ্বিতীয়। আপনি অনলাইন বা অফলাইন সব ভাবেই বই পড়ার সুযোগ পাবেন।

https://www.bjilibrary.com

৪. ইসলামী বই সমাহারঃ আপনার জন্য বিষয় ভিত্তিক কোনআন ও হাদীস, ইসলামী সাহিত্য চর্চার এইও চমৎকার সাইট। এইখানে আপনি হিন্দু ধর্মের বইগুলোও পাবেন।

https://www.islamicboisomahar.in


৫. আইসিএস বইঃ

অনলাইন বই পড়া বা পিডিএফ ডাউলোড করতে চাইলে এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ক্যাটাগরি অনুযায়ী বই পড়ার নির্দেশনা দেওয়া আছে।  নিচের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটি ঘুরে আসুন।

https://www.icsbook.info


আসা করি সকল ওয়েব সাইটে ঘুরলেন।  ইসলামী বই পড়ুন।  যে ওয়েবসাইটটা আপনার বেশি ভালো লাগলো ওটা বুকমার্ক করে রাখুন।


ইসলামি সাহিত্যঃ আমরা কোরআন ও হাদীস পড়ে আমাদের জীবনের বিভিন্ন বিষয়ের সমাধান খুঁজে পাই। আর আপনি ইসলামি সাহিত্য পড়লে তা আরও সহজ হয়ে যায়। যেমন- কোরআনে ও হাদীসে নামাজ বিষয়ে বিস্তারিত পাবেন। কিন্তু নামাজের সকল মাসলা-মাসায়েল পেতে আপনার অনেক পড়াশুনা করতে হবে।  এক্ষেত্রে সকল মাসলা-মাসায়েল একসাথে পাওয়া আপনার জন্য কষ্ট সাধ্য হবে। কিন্তু আপনি নামাজের উপর একটা বই পড়লে সব বিষয় একসাথে পেয়ে যাবেন। সুতরাং,  সাহিত্য হল কোরআন হাদীসের নিয়মিত চর্চাকারীগণের গবেষণা লব্ধ পুঞ্জিভূত বা একত্রিত সাজানো লিখিত বই।

Post a Comment

0 Comments