মাত্র এক (০১) দিনেই ভালো হবে ডায়রিয়া...!
ডায়রিয়ায় যা যা করতে পারেন:
আমাদের এই কর্পোরেট লাইফের সাথে আমরা নিজেদের প্রতি মূহুর্তে মিলিয়ে চলার
চেষ্টা করছি কিন্তু আমাদের শরীরটা অর্গানিক! এই অর্গানিক শরীরে রাসায়নিক
খাবার, রাসায়নিক ঔষুধ যদিও তাৎক্ষণিক ফল দিচ্ছে বা সুস্থতা অনুভব করছি।
কিন্তু এইসব রাসায়নিক উপাদান আমাদের অর্গানিক শরীরে এবং অর্গানিক পরিবেশে
দীর্ঘমেয়াদী জটিলতা তৈরী করছে। তাই আমাদের উচিত অর্গানিক তথা প্রাকৃতিক
উপায়ে সমাধান করা যাতে আমরা প্রাকৃতিক সুস্থতা নিশ্চিত করতে পারি। চলুন
এইবার ডায়রিয়া সমস্যায় কিছু করনীয় দেখে নেইঃ
১. মধু খেতে হবে (চা চামচের ০৩ চামচ খেতে হবে এক সাথে। আর বন্ধ না হওয়া পর্যন্ত ০৮ ঘন্টা পরপর খান। ইনশাআল্লাহ, সর্বোচ্চ ০১ দিনেই আপনি সেরে যাবেন।)
২. ওষুধপত্র না খেয়ে বিশ্রাম নিন, বারবার খাওয়ার স্যালাইন বা ডাবের পানি পান করুন, বেশি করে তরল খান। এটাই যথেষ্ট।
বি:দ্র: খাঁটি মধু খেতে হবে। ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস বেড়ে যেতে পারে!
বুখারী শরীফের রোগের চিকিৎসা অধ্যায়ে হাদীসঃ আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের ডায়রিয়া
হয়েছে। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান
করাও। সে মধু পান করাল। সে আবার এসে বলল : আমি তাকে মধু পান করিয়েছি, এতে
তার ডায়রিয়া আরো বেড়ে গেছে। এভাবে তিনি তাঁকে তিনবার বললেন (অর্থাৎ-
ডায়রিয়া ক্রমশ বেড়ে যাওয়ার কথা জানালো)। অতঃপর সে চতুর্থবার এসে অভিযোগ
করল। এবারও তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তাকে মধু পান
করাও। সে বলল : আমি অবশ্যই তাকে মধু পান করিয়েছি, কিন্তু তার ডায়রিয়া আরো
বেড়ে গিয়েছে। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ
(তাঁর কালামে) যা বলেছেন, তা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা (অর্থাৎ- পেটে
দূষিত কোন কিছু রয়েছে।) অতঃপর আবার তাকে মধু পান করাল এবং সে আরোগ্য লাভ
করল। (বুখারী ও মুসলিম)[1]
[1] সহীহ : বুখারী ৫৭১৬, মুসলিম (২২১৭)-৯১, তিরমিযী ২০৮২, সিলসিলাতুস্
সহীহাহ্ ২৪৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৬৮৬, আহমাদ ১১১৬২, আবূ ইয়া‘লা
১২৬১, মুসতাদরাক হাকিম ৮২২১, ‘নাসায়ী’র কুবরা ৭৫৬১।
0 Comments