বাঁচতে হলে, মানতে হবেঃ
নিম্ন লিখিত বিষয়গুলো আমাদের জানা ও মানা উচিৎঃ
১. আগুন ব্যবহারে সাবধান হউন।
২. হাঁটা-চলায় সাবধান হউন।
৩. দামী জিনিস সাবধানে রাখুন।
৪. বিপদজনক জিনিস বাচ্চাদের থেকে সাবধানে রাখুন।
৫. আপনার সন্তানের ১০বছর বয়স হলে তাদের বিছানা আলাদা করে দিন।
৬. সকল প্রকার ক্ষতিকর বস্তুু গ্রহণ হতে দূরে থাকুন।
৭. আপন সৃষ্টিকর্তার আদেশ মানুন, নিষেধ ছেড়ে দিন।
৮. নামাজ পড়ুন, পর্দা করুন, হালাল খান! নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেননা!!!
৯. মানুষের উপকারে লেগে থাকুন, ক্ষতি করার চিন্তাও করবেননা।
১০. ছোটদের আদর করুন ও বড়দের সম্মান করুন।
১১. আপনার রিযিক আপনিই পাবেন, রবের শুকরিয়া আদায় করতে থাকুন।
১২. শয়তান অভাবের ভয় দেখায় ও মন্দ কাজের আদেশ দেয়। আর আল্লাহ সচ্ছলতার ওয়াদা দিয়েছেন ও সৎকাজের আদেশ করেন।
১৩. আপনাকে, আপনার সন্তান, আত্মীয়-স্বজন ইত্যাদি সবাইকে রবই রিজিক দেয়। তাই, শুকরিয়া আদায় করুন রবের, কারণ তিনি সবকিছুকে রিজিক অর্জনের জন্য সহজ করে রাখছেন।
১৪. বর চাইলে রিজিকের সকল পথ কঠিন বা বন্ধ করে দিতে পারে। বৃষ্টি কমিয়ে বা বন্ধ করে, যুদ্ধ দিয়ে, রোগ ছড়িয়ে দিয়ে ইত্যাদি উপায়ে। সুতরাং, দিনে-রাতে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন।
১৫. সর্বশেষ কথা হল, রব সৃষ্টি করেছেন অতএব তার দিকেই ফিরে যাই সর্বদা প্রস্তুতি সহকারে।
* আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক আমিন *

1 Comments
Jazakallah
ReplyDelete